বিলবাওয়ের অত্যাধুনিক গুগেনহাইম মিউজিয়ামে এসে পৌছাল রবার্ট ল্যাংডন, হার্ভার্ডের প্রতীকবিদ্যা আর রিলিজিয়াস আইকনোলজির অধ্যাপক। এসেছে এক বিশেষ নিমন্ত্রনে, অংশ নেবে এমন এক ঘোষণায়-যা বিজ্ঞানের চেহারাটাই পালটে দেবে চিরদিনের জন্য! এই সন্ধ্যার আয়োজক এডমন্ড কির্শ। চল্লিশ বছর বয়সি এক বিলিয়োনিয়র, ভবিষ্যৎদ্রষ্টা। চোখধাঁধানো সব হাই-টেক আবিষ্কার আর দুঃসাহসী ভবিষ্যদ্বাণী তাকে বানিয়েছে বিশ্বজুড়ে পরিচিত এক নাম। দু-দশক আগে হার্ভার্ডে ল্যাংডনেরই ছাত্র ছিল কির্শ, আজ রাতে উম্মোচন করতে চলেছে মানব অস্তিত্বের দুটো মৌলিক প্রশ্নের উত্তর। শুরু হলো অনুষ্ঠান। মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট কয়েকশো অতিথির সাথে বসে আছে ল্যাংডন, একেবারেই মৌলিক এক উপস্থাপনা গিলছে সবাই। খুব দ্রুতই বুঝতে পারে ল্যাংডন, যা ভেবেছিল সে, তার চেয়েও অনেক বেশি বিস্ফোরক হতে চলেছে বিষয়টা! কিন্তু নিখুঁতভাবে সাজানো সেই আয়োজনে হঠাৎই নেমে এলো বিশৃঙ্খলা। চিরতরে হারিয়ে যাওয়ার দশা হেলা কির্শের যুগান্তকারী আবিষ্কারটার। এক আসন্ন হুমকির মুখে কিংকর্তব্যবিমূঢ় ল্যাংডন। পালাতে হবে তাকে, এক্ষুনি! সঙ্গে আমব্রা ভিদাল, মিউজিয়ামের পরিচালক। কির্শকে এই আয়োজনে সাহায্য করেছিল যে একসাথে পালাল ওরা বার্সেলোনার দিকে। উদ্দেশ্য একটাই-এক গুপ্ত পাসওয়ার্ড খুঁজে বের করা। বিপজ্জনক এক অভিযানে নাম লেখাল ওরা, যা খুলে দেবে কির্শের সেই গোপন রহস্যের দরজা! ওদিকে লুকানো ইতিহাস আর চরমপন্থী ধর্মের অন্ধকার গলিপথে ধাওয়া করে ফিরছে এক ছায়াশত্রু। থামবে না সে, যতক্ষণ না মুছে দিতে পারছে এডমন্ড কির্শের নাম-নিশানা। আধুনিক শিল্পকলা আর রহস্যময় প্রতীকের দেখানো পথে এগোতে থাকে ল্যাংডন আর ভিদাল, খুঁজে বের করে একের পর এক সূত্র। শেষ পর্যন্ত যা তাদের মুখোমুখি এনে দাঁড় করাল কির্শের সেই চমকে দেওয়া আবিস্কারের... আর সেই শ্বাসরুদ্ধকর সত্যের, যা এতদিন আমাদের সবার চোখ এড়িয়ে গেছে।
Author : ড্যান ব্রাউন
ক্যাটাগরি: রহস্য উপন্যাস থ্রিলার
0 Rating / 0 Review
বিলবাওয়ের অত্যাধুনিক গুগেনহাইম মিউজিয়ামে এসে পৌছাল রবার্ট ল্যাংডন, হার্ভার্ডের প্রতীকবিদ্যা আর রিলিজিয়াস আইকনোলজির অধ্যাপক। এসেছে এক বিশেষ নিমন্ত্রনে, অংশ নেবে এমন এক ঘোষণায়-যা বিজ্ঞানের চেহারাটাই পালটে দেবে চিরদিনের জন্য!
এই সন্ধ্যার আয়োজক এডমন্ড কির্শ। চল্লিশ বছর বয়সি এক বিলিয়োনিয়র, ভবিষ্যৎদ্রষ্টা। চোখধাঁধানো সব হাই-টেক আবিষ্কার আর দুঃসাহসী ভবিষ্যদ্বাণী তাকে বানিয়েছে বিশ্বজুড়ে পরিচিত এক নাম। দু-দশক আগে হার্ভার্ডে ল্যাংডনেরই ছাত্র ছিল কির্শ, আজ রাতে উম্মোচন করতে চলেছে মানব অস্তিত্বের দুটো মৌলিক প্রশ্নের উত্তর।
শুরু হলো অনুষ্ঠান। মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট কয়েকশো অতিথির সাথে বসে আছে ল্যাংডন, একেবারেই মৌলিক এক উপস্থাপনা গিলছে সবাই। খুব দ্রুতই বুঝতে পারে ল্যাংডন, যা ভেবেছিল সে, তার চেয়েও অনেক বেশি বিস্ফোরক হতে চলেছে বিষয়টা! কিন্তু নিখুঁতভাবে সাজানো সেই আয়োজনে হঠাৎই নেমে এলো বিশৃঙ্খলা। চিরতরে হারিয়ে যাওয়ার দশা হেলা কির্শের যুগান্তকারী আবিষ্কারটার।
এক আসন্ন হুমকির মুখে কিংকর্তব্যবিমূঢ় ল্যাংডন। পালাতে হবে তাকে, এক্ষুনি! সঙ্গে আমব্রা ভিদাল, মিউজিয়ামের পরিচালক। কির্শকে এই আয়োজনে সাহায্য করেছিল যে একসাথে পালাল ওরা বার্সেলোনার দিকে। উদ্দেশ্য একটাই-এক গুপ্ত পাসওয়ার্ড খুঁজে বের করা। বিপজ্জনক এক অভিযানে নাম লেখাল ওরা, যা খুলে দেবে কির্শের সেই গোপন রহস্যের দরজা!
ওদিকে লুকানো ইতিহাস আর চরমপন্থী ধর্মের অন্ধকার গলিপথে ধাওয়া করে ফিরছে এক ছায়াশত্রু। থামবে না সে, যতক্ষণ না মুছে দিতে পারছে এডমন্ড কির্শের নাম-নিশানা। আধুনিক শিল্পকলা আর রহস্যময় প্রতীকের দেখানো পথে এগোতে থাকে ল্যাংডন আর ভিদাল, খুঁজে বের করে একের পর এক সূত্র।
শেষ পর্যন্ত যা তাদের মুখোমুখি এনে দাঁড় করাল কির্শের সেই চমকে দেওয়া আবিস্কারের... আর সেই শ্বাসরুদ্ধকর সত্যের, যা এতদিন আমাদের সবার চোখ এড়িয়ে গেছে।
| Title | অরিজিন |
|---|---|
| Author | ড্যান ব্রাউন |
| Publisher | অন্যধারা |
| ISBN | 978-984-96589-8-6 |
| Edition | অক্টোবর ২০২৫ |
| Number of Pages | 488 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |