দোতনা আর ছোট মামার হংকংয়ে বিপদ

Author : মাহবুবা চৌধুরী

List Price: Tk. 200

Tk. 140 You Save 60 (30%)

দোতনা আর ছোট মামার হংকংয়ে বিপদ

আর কিছুদিন পরই গরমের ছুটি। বন্ধুরা কে কোথায় যাবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু এবার কোন্ দেশে বেড়াতে যাবে দোতনা। এখনও তো ছোট মামা কিছু বললো না। নাকি ছোট মামা এবার কোথাও নিয়ে যাবে না এই চিন্তায় দোতনা দু'চোখের পাতা এক করতে পারে না। ভ্রমণ দোতনার বড্ড প্রিয়। সেটা দেশে হোক আর বিদেশে। ছোট মামার সঙ্গে দশ বছরের ছোট্ট জীবনে বহু দেশ ভ্রমণ করেছে দোতনা। প্রতিবার ভ্রমণেই নতুন দেশ, নতুন পরিবেশ, নানান ধরনের খাবার, ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটেছে দোতনা আর ছোট মামার। সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতার ঝুলি। দোতনার একটাই ভয় সেটা হলো সাপ। দোতনা এমন দেশে যেতে চায় না যেখানে সাপ আছে। সেদিন স্কুল থেকে ফেরার সময় রাস্তায় সাপ দেখে দোতনার হাত-পা ঠাণ্ডা। বাসায় ফিরেও সাপের কথা কিছুতেই ভুলতে পারে না দোতনা। তখন ছোট মামা দোতনাকে বলেছিল এক মিনিটেই শিস বাজিয়ে সাপকে বশে আনতে পারেন তিনি। একটি আস্ত অজগর হাতে নিয়ে ছবিও তুলেছিল ছোট মামা। সাপ হাতে ছবি দেখে দোতনা ভাবে কতোই না বীরপুরুষ ছোট মামা। এমন বীরপুরুষ সঙ্গে থাকলে সাপকে কিসের ভয়- এটা ভেবে নিজের মনকে শক্ত করে দোতনা। অপেক্ষার প্রহর শেষে ছোট মামা একদিন এসে জানায় এবার হংকং যাচ্ছে দোতনা। খুশীতে লাফিয়ে উঠে দোতনা। কিন্তু পরক্ষণেই গম্ভীর হয়ে বলে আব্বু যে বলেছিল হংকং-এ উড়ন্ত সাপ আছে। দোতনার কথা শুনে হেসে ছোট মামা বলেন- বোকা ছেলে সঙ্গে আমি আছি না। সাপ তো রীতিমতো আমাকে ভয় পায়। সাপকে এমন মার মারবো আর জীবনেও ধারে কাছে ঘেঁষবে না। আসলেই কি ছোট মামা সাপকে বশে আনতে পেরেছিল নাকি সাপই সাপেবর হয়েছিল ছোট মামার। এটা জানতে হলে পড়তে হবে পুরো বইটি 'দোতনা আর ছোট মামার হংকংয়ে বিপদ'।

Author : মাহবুবা চৌধুরী

ক্যাটাগরি: শিশু-কিশোর উপন্যাস শিশু-কিশোর বই

0 Rating / 0 Review

List Price: Tk. 200

Tk. 140 You Save 60 (30%)

Add to cart Add to Booklist

আর কিছুদিন পরই গরমের ছুটি। বন্ধুরা কে কোথায় যাবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু এবার কোন্ দেশে বেড়াতে যাবে দোতনা। এখনও তো ছোট মামা কিছু বললো না। নাকি ছোট মামা এবার কোথাও নিয়ে যাবে না এই চিন্তায় দোতনা দু'চোখের পাতা এক করতে পারে না। ভ্রমণ দোতনার বড্ড প্রিয়। সেটা দেশে হোক আর বিদেশে। ছোট মামার সঙ্গে দশ বছরের ছোট্ট জীবনে বহু দেশ ভ্রমণ করেছে দোতনা। প্রতিবার ভ্রমণেই নতুন দেশ, নতুন পরিবেশ, নানান ধরনের খাবার, ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটেছে দোতনা আর ছোট মামার। সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতার ঝুলি। দোতনার একটাই ভয় সেটা হলো সাপ। দোতনা এমন দেশে যেতে চায় না যেখানে সাপ আছে। সেদিন স্কুল থেকে ফেরার সময় রাস্তায় সাপ দেখে দোতনার হাত-পা ঠাণ্ডা। বাসায় ফিরেও সাপের কথা কিছুতেই ভুলতে পারে না দোতনা। তখন ছোট মামা দোতনাকে বলেছিল এক মিনিটেই শিস বাজিয়ে সাপকে বশে আনতে পারেন তিনি। একটি আস্ত অজগর হাতে নিয়ে ছবিও তুলেছিল ছোট মামা। সাপ হাতে ছবি দেখে দোতনা ভাবে কতোই না বীরপুরুষ ছোট মামা। এমন বীরপুরুষ সঙ্গে থাকলে সাপকে কিসের ভয়- এটা ভেবে নিজের মনকে শক্ত করে দোতনা। অপেক্ষার প্রহর শেষে ছোট মামা একদিন এসে জানায় এবার হংকং যাচ্ছে দোতনা। খুশীতে লাফিয়ে উঠে দোতনা। কিন্তু পরক্ষণেই গম্ভীর হয়ে বলে আব্বু যে বলেছিল হংকং-এ উড়ন্ত সাপ আছে। দোতনার কথা শুনে হেসে ছোট মামা বলেন- বোকা ছেলে সঙ্গে আমি আছি না। সাপ তো রীতিমতো আমাকে ভয় পায়। সাপকে এমন মার মারবো আর জীবনেও ধারে কাছে ঘেঁষবে না। আসলেই কি ছোট মামা সাপকে বশে আনতে পেরেছিল নাকি সাপই সাপেবর হয়েছিল ছোট মামার। এটা জানতে হলে পড়তে হবে পুরো বইটি 'দোতনা আর ছোট মামার হংকংয়ে বিপদ'।

Title দোতনা আর ছোট মামার হংকংয়ে বিপদ
Author মাহবুবা চৌধুরী
Publisher অন্যধারা
ISBN 978-984-95594-1-2
Edition ১ম প্রকাশ, বইমেলা ২০২১
Number of Pages 44
Country Bangladesh
Language বাংলা
images__287_29.jpeg

মাহবুবা চৌধুরী

জন্ম ১ ডিসেম্বর ১৯৬১ বাবা আব্দুল আউয়াল চৌধুরী ও মা রওশন আরা বেগম। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সর্বোকনিষ্ঠ। স্বামী এস এম এ হান্নান মেরিন প্রকৌশলী। কন্যা সামান্থা নুসরাত ও পুত্র মানসিব হুসাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।

বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচ। এরপর Youngone Corporation, ফজলুর রহমান ডিগ্রি কলেজ, BRAC Bangladesh, Jibon Bima Corporation, CMCT College ctg তে দীর্ঘদিন কর্মরত ছিলেন। ইতোমধ্যে তাঁর অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। তাঁর রচিত কাব্যগ্রন্থ: একমুঠো চাঁদ, হাতের দু'ভাঁজে ঘুম, প্রেতের নগরী, ক্ষুধার্ত আঁধার হাসে ও চলো বেলাবেলি ফিরে যাই। উপন্যাস সমুত্থিতা রোদ্দুর এবং গল্পগ্রন্থ প্রজ্ঞাপারমিতা। তাঁর সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো শিখা হয়ে জ্বলো এবং সাহিত্য ম্যাগাজিন নীল কলম।

Submit Your review and Ratings

Please Login before submitting a review..